বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : বগুড়া

দুপচাঁচিয়ার বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক - হোসনা আফরোজা 

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া: আজ ১৯ জুন, বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। 

 

তিনি দুপচাঁচিয়া পৌরসভা ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২৭টি অসহায় ও ৩টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩০ বান্ডিল ঢেউটিন ও ৯০ হাজার টাকার চেক প্রদান করেন।

 

একই সাথে সমাজসেবা অধিদপ্তেরের পক্ষ থেকে ২৬ জনের মাঝে ৭ লাখ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় এবং কৃষি পুনবার্সন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার ৫০টি নারিকেল গাছের চারা, গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও ছাতা বিতরণ করেছেন। 

 

অপরদিকে ঐ দিন বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার এবং ইউনিয়নের ২টি রাস্তার কাজ ও শহীদ মিনার পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশার (ভূমি) লিজা আক্তার বিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭