বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদীঘির ছাতিয়ান গ্রামে পুলিশের গাড়ির শব্দ পেয়ে গরু রেখেই পালায় চোর

প্রকাশিত: ২০২৫-০৫-২২ ২১:৫৭:৩৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পুলিশের গাড়ির শব্দ শুনে চোরাই দুটি গরু রেখে পালিয়ে গেছে চোর বলে জানা গেছে। গত ২১ মে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামে এ ঘটনা ঘটে।

 

তথ্যসূত্র জানা যায় যে, বগুড়া জেলার, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো টহল দেওয়ার সময় তার গাড়ির শব্দ শুনতে পেয়ে চোরাই দুটি গরু রেখে পালিয়ে যায় চোরেরা। 

 

ছাতিয়ান গ্রামের মৎস্য চাষি হাসিবুল ইসলাম শাকিল বলেন, ‘ওসি স্যার তার গাড়ি নিয়ে প্রায় রাতেই আমাদের ছাতিয়ানগ্রামে টহল দেন।

 

আগে কোনো ওসি স্যারকে আমরা রাতে টহল দিতে দেখিনি। তার এই টহল দেওয়া দেখে চোর, ডাকাত ও ছিনতাইকারীদের উৎপাত আগের চেয়ে অনেকটাই কমেছে। বুধবার রাতে পুকুরে খাবার দিতে যাওয়ার সময় তার সাথে আমার দেখা হয়। এর কিছুক্ষণ পর তিনি ছাতিয়ানগ্রাম হঠাৎপাড়ার লাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের দুটি গরু উদ্ধার করেন।

 

গরু ফিরে পেয়ে মনোয়ারা বেগম ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা ঘুমিয়ে যাওয়ার পর বাড়ির গোয়াল থেকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এরপর গরুগুলো নিয়ে ছাতিয়ানগ্রাম-তিলকপুর পাকা সড়কে আসার পর ওসি স্যারের গাড়ির শব্দ শুনে তারা গরুগুলো রেখেই পালিয়ে যায়। চুরি যাওয়ার কয়েক মিনিটের ব্যবধানে গরুগুলো উদ্ধার করে দেওয়ায় থানা পুলিশের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।’ 

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাত্রিকালীন টহল টিমের পাশাপাশি আমি নিজেও প্রায় প্রতিদিন রাতে থানা এলাকার কোথাও না কোথাও টহল দিই।

 

সেই ধারাবাহিকতায় ছাতিয়ান গ্রামে টহল দেওয়ার সময় দুটি গরু উদ্ধার করতে সক্ষম হলেও চোরের দল পালিয়ে যায়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭