মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ১৬:৫১:৩৩
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩১ দফা দাবির প্রচার এবং সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) সকালে মোকনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু।প্রধান অতিথির বক্তব্যে লাভলু বলেন,"৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন,সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন,সাবেক জিএস নুরুজ্জামান রানা,মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর আহমদ,সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছামান,মোকনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম,যুবনেতা রাজিব, জাকিরসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতারা স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।