বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ায় ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে

প্রকাশিত: ২০২৫-০৬-০৫ ২৩:৩৩:১৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা প্রধান জামাত অনুষ্ঠিত হবে বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ইতোমধ্যে ঈদের সালাত আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

 

৫ জুন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ (যুগ্ম সচিব) এবং পুলিশ সুপার জেদান আল মূসা। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

জেলা প্রশাসক হোসনা আফরোজ জানান, “গত ঈদের মতো এবারও নারীদের জন্য আলাদা জায়গায় ঈদের জামাতে সালাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

 

তিনি আরও জানান, পবিত্র ঈদ উল আযহার, প্রধান জামাত শনিবার সকাল ৮টায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের জামাত বগুড়া শহরের হযরত আলী সরকারি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

 

জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, “ঈদগাহ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।”

 

সংশ্লিষ্টরা জানান, মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মুসল্লিদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় সিটি কর্পোরেশনের সমন্বয়ে কাজ করছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭