প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ২২:২৬:২৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল আলীমের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। 

 

আজ ২৮ এপ্রিল, সোমবার সকালে কলেজের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যাগে এ কর্মসুচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান, সহকারি অধ্যাপক এ. কে. এম আব্দুল আউয়াল, নিহতের মা আকলিমা আক্তার, শিক্ষার্থী মৃদুল হাসান প্রমুখ। 

 

এ সময় বক্তারা হত্যাকারীর দ্রুত বিচারের দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

 

মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নিহতের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।