প্রিন্ট এর তারিখঃ সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কেড়ে নিল বসতঘরে থাকা ঘুমন্ত নারীর প্রাণ

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ১৮:০৬:১০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বসতঘরের উপর উল্টে পরে যায়। সেই ট্রাকে চাপা পড়ে মোছা. রমেছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ‎নিহত রমেছা বেগম একই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।‎

 

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ আদায় করে রমেছা বেগম ঘুমিয়ে পড়ে এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুর গামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেছার বসতঘরে ঢ়ুকে উল্টে পড়ে এবং সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। 

 

‎এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে রাখে। পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। ‎এ ব্যাপারে ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উল্টে যায় এবং সেই ট্রাকের চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।