প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


প্রেস-মিডিয়া

মুক্তির ডাক ২৪ ডট কম পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৫-০৩-২৮ ০০:৩৭:৫৬

News Image

ভ্রাম্যমাণ প্রতিনিধি: 
আজ রাজধানীর একটি রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ডাক ২৪ ডট কম’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তির ডাক ২৪ ডটকম’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হাসান-উজ-জামান, ঢাকা প্রেসক্লাবের সেক্রেটারি সাদেক মাহমুদ পাভেল, জাতীয়তাবাদী কৃষক দলের নেতা এ্যাডভোকেট রবিউল হুসাইন রবি, সাংবাদিক, গবেষক খোন্দকার এরফান আলী বিপ্লব, মানবাধিকার কর্মী ও কবি মোঃ সাহিদুল ইসলাম প্রমুখ।

 

ইফতার মাহফিলে মুক্তির ডাক ২৪ডট কম পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।  ইফতারের পূর্ব দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।