প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা 

প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ০৯:৩২:০৯

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুড়া প্রতিনিধি: মাগুরা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১শত ৬ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজার ৫৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

 

২৯ জুন, রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ প্রশাসক ও মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোছাঃ হাসিনা মমতাজ। 

 

বাজেটের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর অধ্যাপক এম বি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী সেলিমসহ অন্যরা।