প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


অন্যান্য

রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছ রোপণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 

প্রকাশিত: ২০২৫-০৬-২৮ ২১:৩৩:৪৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রক্তদহ বিল পাড়ে সান্দিড়া গ্রামের সড়কের দুই পাশে বৃক্ষ রোপণ করা হয়েছে। 

 

২৮ জুন, শনিবার, বেলা ১১টায় উপজেলা বন বিভাগের আয়োজনে প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনে শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

 

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান আলী, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফেরদৌস রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ইউপি সদস্য সাইদুর রহমান, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, যুবদল নেতা এস এম সোহেল রানা, যুবদল নেতা রাজু তাহমিদ, উপজেলা সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মেহেদী হাসান সুইট, সবুজ সরদার, রঞ্জু হোসেন, আপেল হোসেন প্রমুখ।

 

উপজেলা বন বিভাগের (টিএফএফ ফান্ডের) রক্তদহ বিল পাড়ের সড়কের প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপণ অত্যন্ত কার্যকর। সে জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছ রোপণ করা হয়।