প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

যৌথ বাহিনীর অভিযানে সখীপুরে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

প্রকাশিত: ২০২৫-০৬-২৪ ২০:৩৬:১৭

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে বন বিভাগের দখল হওয়া ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। 

 

২৪ জুন, মঙ্গলবার সকালে উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।

 

বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্র জানায়, গেজেটভুক্ত এ ১৩ একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু মানুষের দখলে ছিল। প্রশাসনের যৌথ উদ্যোগে আজ জমিটি পুনরুদ্ধার করা হয়।

 

অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার হওয়া জমিতে ১১ হাজার বনজ ও ফলদ বৃক্ষরোপণ করা হবে। তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”