প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

জমি সংক্রান্ত বিরোধে খুন, বিএনপি নেতা বাদশা অধরা

প্রকাশিত: ২০২৫-০৬-১৮ ২২:০৫:০২

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের জব্বার হত্যা মামলার তিন আসামিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

 

১৭ জুন, মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে নাগরপুর থানা পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মৃত চাঁন মিয়ার ছেলে আঃ মান্নান (৭৮), তার স্ত্রী আকলিমা (৩০) ও রাবেয়া (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম।

 

জব্বার হত্যা মামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, দাদার জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ মে সকালে বিএনপি নেতা বাদশা মিয়া ও তার লোকজন চাচাতো ভাই জব্বারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।

 

হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. বাদশা মিয়া (৫০) এখনো পলাতক রয়েছেন। তিনি নাগরপুর উপজেলা বিএনপির তাঁতী/মৎস্যজীবী/উপজাতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার তিন আসামিকে বুধবার সকালে আদালতে হাজির করা হলে, আদালত ২ নম্বর আসামি আঃ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।