প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

বগুড়ায় বিমান বাহিনীর র‌্যাডার ইউনিট স্থাপন ও আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

প্রকাশিত: ২০২৫-০৬-১৮ ২১:৫২:৫০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: ১৮ জুন, বুধবার বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর নতুন র‌্যাডার ইউনিট স্থাপন জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের উদ্বোধন করা হয়। 

 

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের উদ্বোধন করেন।

 

বিমান বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এ আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। 

 

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই শ্লোগানে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌্যাডারটি  বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

 

অত্যাধুনিক এ র‌্যাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।