প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ২০২৫-০৬-১৬ ১৫:৫৩:৩৮

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর আমিনা বেগম (৪৫) নামের এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। 

 

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত আমিনা বেগম পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আ. লতিফ মিয়ার স্ত্রী। 

 

নিহতের দেবর মো. আব্দুল হাই জানান, আমার ভাই বউ গত ৫-৬ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 

 

তিনি আরো জানান, গতকাল বিকেল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়।

 

এদিকে আজ সকালে বাড়ি থেকে ৩ কি. মি দূরে সখীপুর উপজেলার চকপাড়া এলাকায় রাস্তার পাশে আমিনা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।