প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-১২ ২২:০২:০০
মোঃ সাইফুল্লাহ, মাগুড়া প্রতিনিধি: চামড়ার ন্যায্যমূল্য ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। বুধবার রাতে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, এ বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে। গরুর চামড়া প্রতি ৮-১০ কেজি এবং ছাগলের চামড়া প্রতি ৩-৪ কেজি করে লবণ দেওয়া হয়েছে। চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

শিল্প সচিব আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবেই চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এই সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
এ ছাড়াও তিনি জেলা পর্যায়ে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূর্বে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।