প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

বগুড়া জেলার সান্তাহারে এক যুবকের মরদেহ উদ্ধার!

প্রকাশিত: ২০২৫-০৬-০২ ১৮:৩৮:১২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (৪১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর এলাকার শিমুলিয়া গ্রামের আবদুল আলিমের ছেলে। 

 

২ জুন, সোমবার সকাল ৯টায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, সোমবার ভোর থেকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রামের জনৈক মিলাদুন্নাবীর মুরগীর খামার সংলগ্ন এলাকায় যুবক জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে ছিলো।

 

স্থানিয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর নওগাঁর পিবিআই টিম তার আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নাম ঠিকানা বের করেন।

 

সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন তা কেউ পরিষ্কারভাবে বলতে পারছেন না। মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।