প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

প্রান্তিক কৃষকের পাশে ব্র্যাক, বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত  

প্রকাশিত: ২০২৫-০৬-০১ ০০:০৭:০৩

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি। 

 

শনিবার (৩১ মে) সকালে ব্র্যাক নাগরপুর শাখা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ধানবীজ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক নাগরপুর শাখার ব্যবস্থাপক মো. মাহবুব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নাগরপুর এলাকা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. জিহাদ মন্ডল, সহকারী শাখা ব্যবস্থাপক শাহানা আক্তার ও এগ্রি ইন্সুরেন্স প্রতিনিধি রিয়াজুল ইসলাম। এছাড়াও এলাকার অনেক প্রান্তিক কৃষক ও কৃষাণিরা এই অনুষ্ঠানে অংশ নেন।

 

বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত মানের বীজের সহজলভ্যতা প্রান্তিক কৃষকদের স্বনির্ভর করে তুলবে। সেই লক্ষ্যেই ব্র্যাকের এই উদ্যোগ। বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে আমন ধানবীজের গুণাগুণ, চাষাবাদ পদ্ধতি ও আধুনিক চাষাবাদ সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

 

বীজ পেয়ে খুশি কৃষকরা বলেন, বর্ষার আগেই বিনামূল্যে মানসম্পন্ন বীজ পেয়ে তারা চাষে আগ্রহী হয়েছেন এবং এই সহায়তার জন্য ব্র্যাককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।