প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গাতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বাষিকী উদযাপন 

প্রকাশিত: ২০২৫-০৫-৩০ ২৩:১২:৪৩

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি: 
টাঙ্গাইলের এলেঙ্গা পৌর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদত বাষিকী উদযাপন করা হয়। ৩০ মে দুপুরে এলেঙ্গা বাজারে পৌর বিএনপি এ আয়োজন করে। কমসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। 

 

এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

 

আরও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শোভা, সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল বারেক, এলেঙ্গা পৌর বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার ফকির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর যুবদলের আহব্বায়ক আব্দুল বাতেন, যুবদলের সদস্য সচিব আজগর আলী, পৌর বিএনপির ক্যাশিয়ার মোজাম্মেল হক মোহন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ অনুষ্ঠানে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন সার্বিক সহযোগিতা করেন।