প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩


প্রেস-মিডিয়া

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন সখীপুর প্রেসক্লাব’র নির্বাচন

প্রকাশিত: ২০২৫-০৫-২৮ ২১:১০:০৯

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি শাকিল (কালের কন্ঠ) ও সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ (যায়যায় দিন) নির্বাচিত হয়েছেন। 

 

আজ বুধবার (২৮ মে) বেলা ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


 
এছাড়াও সহ-সভাপতি আমিনুল ইসলাম (আমার সংবাদ), সাইফুল ইসলাম শাফলু (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (দেশ রূপান্তর), শরিফুল ইসলাম বাবুল(জনবাণী) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ (মানবকন্ঠ), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ), ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক নজরুল ইসলাম (সময়ের কথা), দপ্তর সম্পাদক সোহেল রজত (স্বাধীন বাংলা) বিজয়ী হয়েছেন।

 

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল শাকের। অন্যান্য কমিশনারদের মধ্যে দায়িত্ব পালন করেন আবুল কালাম ভুইঞা(ওসি), বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বাহারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাকেরুল মওলা । নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

 

নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। প্রেসক্লাবকে একটি আদর্শ ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে পাশে চাই।”