বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ২০২৫-০৫-০৫ ১৯:৫১:৩৮

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০টি প্রতিষ্ঠানকে ৬০লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

 

সোমবার (৫ মে) বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। এতে প্রত্যেক প্রতিষ্ঠান এক লাখ টাকা করে পায়। 

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য দেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, মাহমুদুল আলম মনির, মধুমতি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

 

জানা যায়, মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় ৪০টি ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে ২০টি সহ মোট ৬০টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭