বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

আবহাওয়া

সারাদেশে আজকের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে 

প্রকাশিত: ২০২৫-০৫-০১ ২৩:০৮:৪১

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কি.মি।

 

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে রাজশাহীর ঈশ্বরদী এবং ময়মনসিংহে।

 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ২৫ মিনিটে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭