বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২০২৫-০৪-২৭ ২৩:৫৯:৪৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হক (৫০) নিহত হয়েছেন। ফজল হক ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত মনির হোসেন (নিহত ফজল হকের ছেলে) ও মরিয়ম বেগমকে (নিহত ফজল হকের স্ত্রী) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজল হক ও তার ভাতিজা পারভেজের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমির দখল নিতে যায়। এ সময় ফজল হক ও তার পরিবারের লোকজন তাদেরকে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত বলে ঘোষণা করেন।

 

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ফজল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে আজই(রোববার) দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতোপূর্বে কয়েকবার গ্রাম্যসালিশ হয়েছে। রোববার সকালে হঠাৎ তার ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ ব্যক্তি ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭