বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৪-২০ ২১:৫৩:০৭
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাশী গ্রামের মৃত মো. নুর হোসেনের ছেলে সোহাগ (২২) হিমোফিলিয়া নামে মারান্তক রোগে আক্রান্ত। এই রোগে রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সমস্যা হয় তাই একবার রক্তনালী কেটে গেলে আর রক্তপাত বন্ধ হয় না। শুধুমাত্র পুরুষই এই রোগে বেশি আক্রান্ত হয়। বাবা না থাকায় দুইবোনের সাহায্য এবং নিজস্ব সব জমিজমা বিক্রি করে সোহাগ এ পর্যন্ত চিকিৎসা করেছেন। চিকিৎসার পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে তিনি এখন নিঃস্ব। তার চিকিৎসকেরা জানিয়েছে সোহাগের সুচিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন।
এমন অবস্থায় সোহাগের চিকিৎসার জন্য তার মা সমাজের মানবিক, বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তার সন্তানের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোহাগ, হিসাব নম্বর- ৬০৩২৭০১০০৮৭৮৬, সোনালী ব্যাংক, টাঙ্গাইল শাখা। এছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৮৯৩৭৩৩২২৫ (বিকাশ) মুঠোফোন নম্বরে।