মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘির বিএনপি নেতা বুলবুল ফারুকের ইন্তেকাল

প্রকাশিত: ২০২৫-০২-২৩ ১৬:১২:৫৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে 
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক (৫৫) আর নেই (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 

২১ ফেব্রুয়ারী, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

 

শনিবার বেলা ১১ টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার ডহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

 

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি কমিটির সভাপতি আতাউর রহমান, সান্তাহার পৌর কমিটির সভাপতি ইকবাল হোসেন ও সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭