বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

মির্জাপুরে এইচ এস সি পরীক্ষা দিচ্ছে দুই হাজার একশত ১০ জন শিক্ষার্থী ‎‎

প্রকাশিত: ২০২৫-০৬-২৭ ০০:৩৮:৪০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২৬ জুন, বৃহস্পতিবার সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টার সময় শেষ হয়।

 

‎টাঙ্গাইলের মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে প্রায় দুই হাজার একশত দশ জন শিক্ষার্থী। মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা যায়।

 

‎তথ্যমতে জানা যায়, মির্জাপুর উপজেলায় এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার একশত পয়ত্রিশ জন। এরমধ্যে প্রথমদিন এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড ১৯৪২ জনের মধ্যে থেকে ১৯১৮ জন ও কারিগরি বিভাগের ১৯৩ জনের মধ্য থেকে ১৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এইচ এস সি পরীক্ষার প্রথমদিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ২৫ জন পরীক্ষার্থী। মির্জাপুর উপজেলায় মোট এইচ এস সি ২টি কেন্দ্র এবং কারিগরি একটিসহ এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার দৈনিক ভোরের দর্পণ পত্রিকাকে বলেন, এবার এইচ এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এবং শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

 

‎মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি.এম. আরিফুল ইসলাম জানান, যে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। 


পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭