শুক্রবার ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ২০২৫-০৬-২৪ ১৬:৪৯:০৪

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদরাসা শিক্ষার্থী নিখেঁাজ হয়েছে। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখেঁাজ হয়। 

 

নিখেঁাজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

 

মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম বলেন, প্রতিদিন ভোর রাত ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডেকে তোলা হয়। কিন্তু রবিবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। কিন্ত সোমবার (২৩ জুন) ভোরে ওই তিন শিক্ষার্থীকে কক্ষে পাওয়া যায়নি। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে যায়। সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানালে তারা জানান, ছেলেরা বাড়িতে ফেরেনি। 


তিনি আরও বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের একজন রবিউল ইসলাম একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, ‘বাড়ি থেকে অভিভাবকরা তাকে অপদার্থ বলে, তাই কিছু একটা করে দেখাব তারপর ফিরব। থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করব।’

 

নিখেঁাজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ‘ভোররাতে মাদরাসা থেকে আমাকে জানানো হয় যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজিতে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা—টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব স্বজনদের বাড়িতে খবর নিয়েছি কিন্তু তাদের খেঁাজ মেলেনি।’

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়াা হবে।’
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭