মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Logo
Add Image

আন্তর্জাতিক

ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিলেন ট্রাম্প: হোয়াইট হাউস

প্রকাশিত: ২০২৫-০৬-২০ ০১:৩৪:০৭

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করবে কি না, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি।

 

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের বক্তব্য তুলে ধরে বলেন, ‘ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার এখনও একটি সুযোগ সামনে রয়েছে। তাই আমি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।’

 

ক্যারোলিন লেভিট আরও বলেন, ‘এমনকি আলোচনার সম্ভাবনা না থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প জনগণকে বলেছেন, তাঁর ওপর আস্থা রাখতে। তিনি তাঁর প্রথম মেয়াদে ‘‘শক্তির মাধ্যমে শান্তি’’ প্রতিষ্ঠা করেছিলেন।’

 

ই/রান-ইস/রায়েল চলমান সংঘাতের বিষয়ে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কৌশলগত অস্পষ্টতা বজায় রেখেই চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউস প্রকাশ্যে এখনও কোনো স্পষ্ট বার্তা না দিলেও একাধিকবার বলা হয়েছে ইরান ‘পারমাণবিক অস্ত্র তৈরির পথে, আগে কখনো এতটা নিশ্চিত অবস্থানে ছিল না।’

 

ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই কি ট্রাম্প ইরানে হামলা চালাতে পারেন? এই প্রশ্ন এড়িয়ে যান ক্যারোলিন লেভিট। একইভাবে ইরানি কর্মকর্তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে কি না, তিনি এ বিষয়েও কোন মন্তব্য করেননি।

 

জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড চলতি বছরের শুরুতে কংগ্রেসে এক প্রতিবেদনে জানান, ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। তবে ট্রাম্প তাঁর এই প্রতিবেদনের তথ্য প্রত্যাখ্যান করেন।

 

প্রেস সেক্রেটারি লেভিট জানান, প্রেসিডেন্টের ‘প্রধান অগ্রাধিকার’ হলো—ইরান যেন কোন ভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে তিনি উল্লেখ করেননি ট্রাম্প কেন মনে করছেন ইরান পারমানবিক অস্ত্র তৈরী করছে, যেহেতু এখনো আলোচনার ‘সমূহ’ সম্ভাবনা রয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ট্রাম্প সমর্থকদের জন্য এই মুহূর্তে প্রেসিডেন্টের বার্তা কী?
জবাবে লেভিট বলেন, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারেন। তাঁর অভিজ্ঞতা এবং কৌশলগত সিদ্ধান্তের দক্ষতা রয়েছে। তিনি একবার বিশ্বকে নিরাপদ রেখেছেন, এবারও তা পারবেন বলে আশা প্রকাশ করেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের এই কৌশলগত অস্পষ্টতা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে যথেষ্ট উদ্বেগ তৈরি করছে। ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নিক, কিন্তু ওয়াশিংটন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত এড়িয়ে চলেছে।

 

ইরান-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুক্ত হলে তা পুরো মধ্যপ্রাচ্যে এর দাবানল ছড়িয়ে যেতে পারে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭