বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-১৯ ২২:৩৭:৫৮
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ ফল মেলার আয়োজন হয়।
সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী। অনুষ্ঠানে রাখেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূইঞা ও বিআরডিবি'র চেয়ারম্যান ফরহাদ ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমাত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উলফাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাহেদ হাসান সীমান্ত, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাদিমুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়াসিম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জান্নাত বিথী, তথ্য কর্মকর্তা ইসরাত জাহান বিথী, আনসার ভিডিপি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রান্তিক কৃষকগণ তাদের নিজস্ব বাগানে উৎপাদিত দেশীয় ফল নিয়ে এসে মেলায় অংশগ্রহণ করেন।