বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

গোপালপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা 

প্রকাশিত: ২০২৫-০৬-১৯ ২২:২৪:২৮

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী, শিক্ষক বন্ধু, জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

১৯ জুন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি শেখ মো: জোবায়রুল হকের সভাপতিত্বে দিনব্যাপী স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

 
গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মো: আমিনুল ইসলামের সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন। 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও মেয়র খ. জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো: রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার মো: জুলফিকার হায়দার, উপজেলা বিএনপি সম্পাদক কাজি লিয়াকত ভিপি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: আব্দুল কাদের প্রমূখ।

 

অত্র উপজেলার সকল শিক্ষক, সাংবাদিকসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সভায় উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭