বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

অপরাধ

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৫-০৬-০৪ ০১:২৪:৩৫

News Image

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান। 

 

তিনি জানান, সোমবার (২ জুন) সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বারিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে সোহাগ, মো. আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে থাকা টহলপুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭