বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

হায়রে অভাগা জাতি! 

প্রকাশিত: ২০২৫-০৫-২২ ১৫:৩৯:০৫

News Image

হায়রে অভাগা জাতি! 

-মোঃ লুৎফর রহমান


ব্রিটিশ সরকারের দুঃশাসনকাল অতিক্রম থেকে শুরু করে কতবার যে স্বাধীন হলো এই দেশ! কিন্তু আজও মানবতা মুক্তি পেল না! কার্যকরী সুশিক্ষার কোন ব্যবস্থা না করে আন প্রডাক্টিভ বহুমুখী খিচুড়ি মার্কা শিক্ষা ব্যবস্থা আজও বিদ্যমান যা কিনা গতানুগতিক ক্যারানি উৎপাদন করতেই সরকারের অতি সহজ উদাসীন প্রচেষ্টা! আর যারা সেও সরকারি ক্যারানিও হতে পারলেননা তারাই আজ দেশের শিক্ষক হাল ধরেছেন শিক্ষার বৈতরনি পারের উদ্দেশ্যে!

 

শাসক, আমলা আর ধনিক শ্রেণির মাত্র মোটে এক পার্সেন্ট বাদে বাকি নিরানব্বই পার্সেন্ট জনগণের সন্তানদের শিক্ষার ভার এই এমপিও ভুক্ত শিক্ষকদের কাঁধে ন্যাস্ত করে এযাবৎ কালের সকল সরকারই নাকে তেল দিয়ে ঘুমিয়েছন আর আজও তারা ঘুমাচ্ছেন!

তা নাহলে আজ দেশের শিক্ষাব্যবস্থা আর শিক্ষকদের সম্মানজনক রুটিরুজির দায় এড়াতে অন্যায়ভাবে পূর্বেকার একই কায়দায় শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়াকে উপেক্ষা করে শিক্ষক নেতাকে নাযেহাল করে শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা সহ পুরো জাতি তথা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে ভীষণভাবে হেয় প্রতিপন্ন করেছেন!
হায়রে অভাগা জাতি!  

 

এহেন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
এবং গঠনমুলক আরো কঠোর আন্দেলনের কর্মসূচি ঘোষণা ও তা বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষক সমাজের ও শিক্ষাব্যবস্থার জাতীয় করণ সুনিশ্চিত করে দেশকে কলংকমুক্ত করার আহবান জানাচ্ছি।

 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭