বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

টাঙ্গাইলে

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-০৫-১৭ ১৮:৩২:৩৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জীববিজ্ঞান বিভগের সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন। বুধবার (১৪ মে) সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন ৪৩ ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট। 

 

নব-নির্বাচিত সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। একটা পরিবার হয়ে সকলকে নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের চাওয়াকেও প্রাধান্য দেওয়া হবে।

 

নির্বাচনে প্রধান নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭